কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ব্যবসায়ীদের সাথে শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

  • প্রকাশের তারিখ : 24-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পানশী রেস্টুরেন্টে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকারিয়া খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, সমাজসেবক মো. আব্দুল আউয়াল, সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, পৌর জামায়াত আমীর মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি শাহীন হোসাইন রেজা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ রুহুল আমিন ও সেক্রেটারি জহিরুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জালাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী, আলামিন ভূইয়া, মো. সাদেকুর রহমান, মো. রুহুল আমিন প্রমুখ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ