কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে গৃহবধূকে হ'ত্যার অভিযোগ

  • প্রকাশের তারিখ : 19-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটে ফারহানা আক্তার মরিয়ম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহিন মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম দুই সন্তানের জননী। তিনি পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে এবং স্বামী শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

নিহতের ভাই রবিউল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শাহিন মিয়া মোবাইল ফোনে মরিয়মের মৃত্যুর খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখেন। তাদের দাবি, মরিয়মকে হত্যা করা হয়েছে। পরে তারা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিন মিয়াকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ