কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা

  • প্রকাশের তারিখ : 21-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ও বীজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এ অভিযান পরিচালনা করেন।

মেসার্স ইমন এন্টারপ্রাইজ: ৩টি আইটেমের ৩০টি মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ, জরিমানা ৫,০০০ টাকা। চাষী বীজ ভান্ডার: ৪টি আইটেমের ১৫টি বালাইনাশক জব্দ, জরিমানা ২,০০০ টাকা। সৈয়দ আলী এগ্রো শপ: ৪টি আইটেমের ৯টি বালাইনাশক ও কিছু বীজ জব্দ, জরিমানা ৪,০০০ টাকা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “মেয়াদোত্তীর্ণ বালাইনাশক কৃষি উৎপাদন কমায়, মাটির উর্বরতা নষ্ট করে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই এসবের বিরুদ্ধে নিয়মিত তদারকি চলছে।”

সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। কৃষি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় কৃষকরা এ অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন সুরক্ষায় ভূমিকা রাখবে এবং কৃষকের আর্থিক ক্ষতি কমাবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ