নাঙ্গলকোট প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনায়, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদারের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবায়দুল হক এবু, জালাল, ওহিদুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু হানিফ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, সদস্য সচিব কামাল মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রুবেল, যুবদল নেতা আব্দুল হক, কাজী মহিন, আবু বকর সিদ্দিক সোহাগ, জালাল মিয়া, সোহাগ, ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম, সোহেল রানা, আতিকুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
কুমিল্লা গেজেট