কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে “ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” সেমিনার অনুষ্ঠিত
কুবিতে “ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” সেমিনার ...
0:00
0:00

কুবিতে “ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” সেমিনার অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে “ফ্রম ক্যাম্পাস টু কনসায়েন্স: ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ এবং সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্টডক্টরাল ফেলো ড. শিব্বির আহমাদ, জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের ন্যাশনাল কনসালট্যান্ট মো. সানিকুদরত সাকি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নৃতত্ত্ব বিভাগের পিএইচডি প্রার্থী মুহাম্মদ আব্দুর রাকিব।

সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার কর্মীদের সচেতন থাকতে হবে যেন নিজের মত প্রকাশের স্বাধীনতা চর্চার পাশাপাশি অন্যের মত প্রকাশের অধিকারও সম্মানিত হয়। শিক্ষার্থীদের অধিকার ভোগের সুযোগ ও বাধা চিহ্নিত করে তা লেখনী ও কথার মাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ক্যাম্পাসে র‍্যাগিং প্রতিরোধ, প্রশাসনকে সহায়তা ও তথ্য ডকুমেন্টেশন করা সোচ্চার-এর দায়িত্ব। প্রতিটি হল ও বিভাগে প্রতিনিধিত্ব থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাইমুর রহমান ভূইয়া বলেন, সংগঠনটিকে একটি লিডিং ক্লাবে পরিণত করে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্ভয়ে ক্যাম্পাসে চলাফেরার পরিবেশ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মানবাধিকার বিষয়ক নানা দিক আলোচনায় উঠে আসে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ