সাফায়েত উল্লাহ মিয়াজী।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আলিয়ারা গ্রামের মরহুম আলাউদ্দিনের কবর জিয়ারত করেছেন কুমিল্লা-১০ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি আলিয়ারা গ্রামে গিয়ে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সৌদি আরব প্রবাসী নূর মুহাম্মদ, সমাজসেবক আবুল খায়ের, জামায়াতে ইসলামী আলিয়ারা ওয়ার্ড সভাপতি আবুল কালাম এবং সমাজসেবক জাফর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডা. শাহ আলম চিশতি, জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সায়েদুল হক, সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইমুন ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খায়ের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুমিল্লা গেজেট