কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রানার্সআপদের প্রাইজমানি বিতরণ
কুমিল্লায় জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রানার্সআপদের...
0:00
0:00

কুমিল্লায় জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রানার্সআপদের প্রাইজমানি বিতরণ

ছবির ক্যাপশন:

৪৩তম জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রানার্সআপ হওয়া কুমিল্লা জেলার খেলোয়াড় ও টিম কর্মকর্তাদের মধ্যে প্রাইজমানি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ ও মাহির তাজওয়ার ওহী।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেক জেমস, ম্যানেজার ফখরুল ইসলাম উল্লাস, মানিক কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, শিগগিরই জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন দল এবং বিভাগীয় কমিশনার কাপ ফুটবলের রানার্সআপ খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ