কুমিল্লা | বঙ্গাব্দ
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে সনদ বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে সনদ বিতরণ, সংবর্ধনা ও সা...
0:00
0:00

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে সনদ বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবির ক্যাপশন:

মোঃ তামিম হোসেন ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে সোমবার ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) এর উদ্যোগে সনদ বিতরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা। তিনি বলেন, "থিয়েটার আমাদের সভ্যতা ও সংস্কৃতির রূপক। সুস্থ সংস্কৃতির চর্চা না হলে তা অপসংস্কৃতিতে রূপ নেয়। ভিসিটি অল্প সুযোগ-সুবিধার মধ্যেও কলেজের ভেতরে ও বাইরে সুনাম অর্জন করেছে, যা প্রশংসনীয়।"

ভিসিটি সভাপতি মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, ভিসিটির প্রধান উপদেষ্টা ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক জীবনেন্দ্র নাথ তরফদার এবং শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. মনছুর হেল্লাল প্রমুখ।

অনুষ্ঠানে কর্মশালার সনদপত্র বিতরণ, বাৎসরিক মূল্যায়ন ও সংবর্ধনার পাশাপাশি রম্য নাটিকা, একক ও দলীয় গান, নৃত্য, আবৃত্তিসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ