কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আটক
নাঙ্গলকোটে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আটক
0:00
0:00

নাঙ্গলকোটে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আটক

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শেখ ফরিদকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার শাকতলা র‍্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান জানান, আলীয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন ১৫ জন এবং আহত হন অন্তত ২৫ জন।

এরই জেরে গত ৩ আগস্ট দুপুরে জানাজা শেষে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলাউদ্দিনকে সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৫ আগস্ট নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ