১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। প্রধান আলোচক ছিলেন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন নাঙ্গলকোট উপজেলা ফিল্ড সুপারভাইজার ওবায়দুল্লাহ তারেক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সজীব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোক্তার হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট থানা মসজিদ ইমাম হাফেজ শহীদুল্লাহ প্রমুখ।
এছাড়া, আলোচনা সভা ও দোয়া মাহফিলে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট প্রতিনিধি