কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে৷ মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয় তিনি তার নিজ বাড়িতে উপজেলার কল্পবাস গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷ মৃত্যু কালে হাজী নুরুল ইসলাম স্ত্রী,১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে৷ তিনি বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ ব্রাহ্মণপাড়া শাখার সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন৷ বুধবার ২৬ আগস্ট সকাল ১১টায় হাজী নুরুল ইসলাম কমান্ডারের নিজ গ্রাম কল্পবাসে, কল্পবাস হামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে জানাযার অনুষ্ঠিত হয়৷ এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নুরুল ইসলাম কে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম৷ এসময় ভিউ গলে করুন সুর বেজে উঠে৷ গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন৷ মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মোঃ ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগম মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷ জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম এর মৃত্যুে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন৷ হাজী নুরুল ইসলাম ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানি৷ এছাড়া হাজী নুরুল ইসলাম মযজিদ,মাদ্রাসা, এতিমখানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের সাথে জরিত ছিলেন৷ সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার ও জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া