পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে আনন্দ র্যালি বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ থেকে আনন্দ র্যালি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াত হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মৌলভী আবুল হাশেম।
জুলফিকার হামদ, নাত, গজল পরিবেশক দল কেন্দ্রীয় সহ পরিচালক মুফতি ইমাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াত হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু বকর, ছাত্রহিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি ইফতেখার হোসাইন, যুবহিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সহ সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন।
আনন্দ র্যালিতে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালি শেষে দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মৌলভী আবুল হাশেম।
নাঙ্গলকোট প্রতিনিধি