বুড়িচং প্রতিনিধি।।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে সাকির হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে তৌহিদুল করিম মুজাহিদ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি: জুনায়েত রিয়াজ, সিনিয়র যুগ্ম সম্পাদক: মাহবুবা জেবিন, যুগ্ম সম্পাদক: এস এইচ সোহাগ, অফিস সম্পাদক: ইয়াসমিন জাহানারা, আইন সম্পাদক: মাহবুবুল আলম তোহা, সাংগঠনিক সম্পাদক: আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক: রিয়াদ আহসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: রাজীব হাসান, প্রচার সম্পাদক: শাকিল আহমেদ সোহাগ, প্রকাশনা সম্পাদক: আব্দুল কাদের জিলানী, স্পোর্টস ও কালচারাল সেক্রেটারি: ফারুক হোসেন, কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি: সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি: মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি: আব্দুল্লাহ আল তারেক, কোষাধ্যক্ষ: জাহাঙ্গীর হোসেন
সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী নতুন এই কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের মধ্যে ঐক্য, মর্যাদা ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, কুমিল্লা থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল “কুমিল্লার পেপার” এর সম্মানিত উপদেষ্টা ফারুক হোসেন ইউকে প্রেস ক্লাবের স্পোর্টস ও কালচারাল সেক্রেটারি এবং রাজীব হাসান তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হওয়ায়, কুমিল্লা পেপার পরিবার তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে ইউকে প্রেস ক্লাবের নবনির্বাচিত সকল সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
কুমিল্লা গেজেট