মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণমিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক অহিদুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক চৌধুরী ও কবির হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিন, ষোলোনল ইউনিয়ন আমীর সার্জেন্ট (অব.) হাবিবুর রহমান ও সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি হাফেজ রুহুল আমিন ও সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ষোলোনল ইউনিয়ন সভাপতি সোলেমান পাটোয়ারী, বাকশিমুল ইউনিয়ন সভাপতি মাওলানা খলিলুর রহমান, রাজাপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ইসরাফিল আলম
সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের গণমিছিল সফল করতে ইউনিয়ন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। দলীয় শৃঙ্খলা ও জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
কুমিল্লা গেজেট