কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশের তারিখ : 3-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা অহিংস ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগর শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর চকবাজারস্থ গোমতী রোটারী ক্লাবে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ দেলোয়ার হোসেন (শাহপুরী)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী।
কাউন্সিলের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ।

সভাপতিত্ব করেন ছাত্রনেতা মুহাম্মদ আলাউদ্দিন।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা, জেলা ছাত্রসেনা সাবেক সভাপতি কাজী মোঃ জাইদুল হোসাইন ইসহাক, ইসলামী ফ্রন্টের জেলা অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, মহানগর ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক ডাঃ আবু ছালেহ, ইসলামী যুবসেনা কুমিল্লা জেলার সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, যুবসেনার জেলা অর্থ সম্পাদক মোঃ কবির হোসেন।

দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ সাইফুল ইসলাম রেজা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ