কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে নৃবিজ্ঞানের একাডেমিক ও প্রয়োগিক দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞানের একাডেমিক ও প্রয়োগিক দিক নিয়ে সেমিনার অন...
0:00
0:00

কুবিতে নৃবিজ্ঞানের একাডেমিক ও প্রয়োগিক দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং অ্যান্থ্রোপলোজি সোসাইটির আয়োজনে “একাডেমিক ও প্রয়োগিক নৃবিজ্ঞানের সম্পর্ক” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল:
"Bridging Cultures, Building Futures: Anthropology in Action for Development"
সেমিনারে বিভাগের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক তহমিনা খাতুন ও ছাত্র উপদেষ্টা প্রভাষক অমিত দত্ত।
অ্যান্থ্রোপলোজি সোসাইটির পক্ষ থেকে ভিপি ওবায়দুল্লাহ খান ও জিএস মানছুর আলম অন্তর সেমিনারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (CEGIS)-এর গবেষকগণ। তারা হলেন সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মুহাম্মদ শিফুদ্দিন, অ্যাসোসিয়েট স্পেশালিস্ট আশীষ মাওলা, সোসিওলিঙ্গুইস্ট অ্যান্ড ডাটা অ্যানালিস্ট তানভীর আহমেদ রিফাত, সোশ্যাল সেফগার্ডস এক্সপার্ট মো. আলমগীর হোসেন, ইকোনোমিস্ট আবদুল্লাহ আল মামুন।

সেমিনারে বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে নৃবিজ্ঞানের কার্যকর ভূমিকা, চাকরির বাজারে নৃবিজ্ঞান শিক্ষার্থীদের প্রস্তুতি, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসের প্রয়োজনীয়তা এবং তাত্ত্বিক ও প্রয়োগিক জ্ঞানের সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সেমিনারটি শিক্ষার্থীদের জন্য নৃবিজ্ঞানের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং কর্মক্ষেত্রে নিজেকে দক্ষভাবে উপস্থাপন করার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ