নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ভিংলাবাড়ি ইসলামি সমাজ কল্যাণ পরিষদ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁঞা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজমুল হাসান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সাংগঠনিক সম্পাদক ইনজামুল করিম, সমাজসেবক সম্পাদক মো. কামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. জাকারিয়া, আপ্যায়ন সম্পাদক মো. সালাউদ্দিন, প্রচার সম্পাদক মো. অপু
এছাড়াও নতুন কমিটিতে আরও কয়েকজনকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁঞা বলেন, “ভিংলাবাড়ি ইসলামি সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াজ মাহফিল আয়োজন, গরিব ও অসহায়দের সহায়তা, এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা দোয়া চাই, যেন আগামীতেও সমাজের জন্য ভালো কিছু করতে পারি।”
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
কুমিল্লা গেজেট