কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স ওরিয়েন্টেশন ও গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশের তারিখ : 31-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজের কলা ভবনের ২১৫ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও প্রাসঙ্গিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোশাররফ হোসাইন বলেন, “আরবি ও ইসলামিক স্টাডিজ শুধু একটি বিষয় নয়, এটি একটি জীবনের পথনির্দেশনা। আমরা চাই, শিক্ষার্থীরা নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠুক।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বদরুন্নেসা, প্রভাষক শাহাজাদী এবং প্রভাষক মুহাম্মদ মাহবুবুল আলম।

ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের পাঠ্যসূচি, পরীক্ষা পদ্ধতি, বিভাগীয় নিয়ম-কানুন এবং একাডেমিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সিনিয়র শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করে নবীনদের অনুপ্রাণিত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ