কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে হুইল চেয়ার বিতরণ করেছে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩১জুলাই) সকালে উপজেলা গুনাইঘর উত্তর ইউনিয়ন বঙ্গুরী গ্রামে দুইজন প্রতিবন্ধী শিশুর মাঝে এ বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
সাইফুল ইসলাম শহীদ বলেন, ভালো কাজে আমি সব সময় আছি। এই দেবিদ্বারের সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে আমি আনন্দ পাই। আমি অতীতের নেয় ভবিষ্যতে সবার পাশে থাকতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর জসিম উদ্দিন পাঠান ও সেক্রেটারি আল আমিন, গুনাইঘর উত্তর ইউনিয়ন সদস্য আবু হানিফ প্রমুখ।
কুমিল্লা গেজেট