কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে তারেক মুন্সি- ৩১ দফা বাংলাদেশের জাতীয় রূপরেখা

  • প্রকাশের তারিখ : 20-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

দেবিদ্বার প্রতিনিধি।। 
বিএনপির ঘোষিত ৩১ দফা বাংলাদেশের একটি জাতীয় রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। 

রোববার বিকেলে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে ২ দিন ব্যাপী ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের সমাপনী দিনে এ কথা বলেন তিনি।

দেখা যায়, মেঘলা আকাশ। চারদিকে থেমে থেমে বৃষ্টি। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে তারেক মুন্সি পৌঁছে যাচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে। এদিকে জুলাই-আগস্টে দেবিদ্বারে সদরে ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদল কর্মী আবু বকরের বাড়ি ওই ইউনিয়নে। তারেক মুন্সি দেখা করেন তার সাথে। এ সময় বিএনপি ও আহত আবু বক্করের নামে নানান স্লোগান তোলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপি আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক মঞ্জরুল হক সরকার, দেবিদ্বার পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহিন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যগ্ম আহবায়ক এই এম ইমরান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, দেবিদ্বার পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী প্রমুখ। 

তারেক মুন্সি আরো বলেন, শহিদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। নতুন করে কোনো ষড়যন্ত্র করছে কোন লাভ হবে না। কারণ বিএনপি হচ্ছে এদেশের মানুষের ভালোবাসার দল। বিগত ১৭ বছর বিএনপি ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ