নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হলো "এ্যাপোলো ডেন্টাল, ফিজিওথেরাপি এন্ড আই কেয়ার সেন্টার"। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিশনার আবু ইউসুফ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাছের ও নূর আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান ও আলী হোসাইন টিপু।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, এই সেবা কেন্দ্রটি এলাকাবাসীর চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে দাঁতের চিকিৎসা, ফিজিওথেরাপি এবং চোখের চিকিৎসায় এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা গেজেট