কুমিল্লা | বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 19-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নাঙ্গলকোট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবদীন হিরন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেল, এবং নেতা মহিন উদ্দিন রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন, ইয়াছিন রনি, মহিন উদ্দিন, সাব্বির, আজিম আহমেদ, সিদ্দিকুর রহমান মজুমদার, জালাল আহমেদ, রহিম, পেয়ার আহমেদ, গোলাম মেহেদী হাসান রাজু, কাউছার, মিলনসহ আরও অনেকে।

পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ, আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন, রেদোয়ান, মোহাম্মদ রিয়াদ, আলম, সোহাগ, সোহেল, শাখাওয়াত হোসেন রনি, মেহেদী হাসান, ইসমাইলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছি।”
তারা মিটফোর্ডে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ