কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে ২০ জুলাই ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ

  • প্রকাশের তারিখ : 15-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

খাইরুল আমীন মাসুম, কুবি।। 
‘ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ-২০২৫’ এবং ‘ইউজিসি মেধাবৃত্তি ২০২৩-২৪’ এর বৃত্তি বিতরণ অনুষ্ঠান আগামী ২০ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে দিনব্যাপী এই বৃত্তি বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ভাইস-চ্যান্সেলর স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৮ হাজার ৫০০ টাকা এবং ইউজিসি মেধাবৃত্তিপ্রাপ্তরা পাবেন ২৬ হাজার টাকা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

বৃত্তি বিতরণের জন্য বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
সময়সূচি অনুযায়ী:

সকাল ১১টা: বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

দুপুর ২টা ৩০ মিনিট: কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ

বিকেল ৪টা: ব্যবসায় শিক্ষা অনুষদ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বৃত্তি সংগ্রহ করতে হবে। সময়সীমার বাইরে কোনো বৃত্তি প্রদান করা হবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ