নাঙ্গলকোট প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে রবিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ভোলাইন বাজার বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ভোলাইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক ফিরোজ আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম মজুমদার, ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল হোসাইন রাজু।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক বেলাল মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল সদস্য সচিব নুরুন্নবী পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শান্ত, ওমর ফারুক, রবিউল হোসেন, জিয়াউর রহমান, কাজী রুবেল, মোহাম্মদ আলী, সদস্য ওয়াসিম মজুমদার, মোহাম্মদ আলী, মাছুম বিল্লাহ, সুমন, রাশেদ, প্রমুখ।
কুমিল্লা গেজেট