কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত ...
0:00
0:00

কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবির ক্যাপশন:

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম সোহেল। তিনি বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা।

আজ শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চিকিৎসাধীন রোগীরা কেন্দ্রটির ভবন ভাঙচুর করছে।

এদিকে নিহত সোহেলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতনের মাধ্যমে সোহেলকে হত্যা করেছে।

এ বিষয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কাজ করার সুযোগ পাইনি। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ