মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) চেয়ারম্যান মোস্তফা কামালের ছোট ভাই আলহাজ্জ মো. ইয়াছিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত গ্রামের বাসিন্দা ছিলেন।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কনকাপৈতের আলহাজ্ব নুর মিয়া কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তাঁর বড় ভাই আলহাজ্ব মোস্তফা কামাল, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মু. সাহাব উদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মু. ইকবাল হোসেন মজুমদারসহ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। জানাজায় ইমামতি করেন বসন্তপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল হক।
আলহাজ্জ মো. ইয়াছিন ছিলেন আলহাজ্ব আয়েশা নূর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ধর্মীয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। জনসেবার মাধ্যমে তিনি এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি (চৌদ্দগ্রাম)