কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্ন ভুল
কুবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্ন ভুল
0:00
0:00

কুবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্ন ভুল

ছবির ক্যাপশন:

আহ্বায়ককে ফল প্রস্তুতি কার্যক্রম থেকে অব্যাহতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। এ ঘটনায় ইউনিট আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহকে ফলাফল প্রস্তুতকরণ কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক আন্তরিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল প্রশ্নপত্র প্রদান এবং পরীক্ষার সময় অপেশাদার আচরণের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা। এবছর এই ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে ৪১ জন ভর্তিচ্ছু।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর সময় তাদের হাতে বিভাগ পরিবর্তনের ইংরেজি প্রশ্নপত্র তুলে দেওয়া হয়, যা ভুল ছিল। এ কারণে পরীক্ষা শুরু হতে প্রায় ৪০ মিনিট দেরি হয় এবং পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ