কুমিল্লা | বঙ্গাব্দ
ভর্তি পরীক্ষায় সহযোগিতা করায় প্রশংসায় ভাসছে কুবি বিএনসিসি প্লাটুনের সদস্যরা
ভর্তি পরীক্ষায় সহযোগিতা করায় প্রশংসায় ভাসছে কুবি বিএনসিসি প...
0:00
0:00

ভর্তি পরীক্ষায় সহযোগিতা করায় প্রশংসায় ভাসছে কুবি বিএনসিসি প্লাটুনের সদস্যরা

পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সদস্যরা। ছবির ক্যাপশন: পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সদস্যরা।

শনিবার (১৯ এপ্রিল) ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষায় দিনভর ক্যাডেটরা পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। সি ইউনিটের ১২টি পরীক্ষাকেন্দ্রে ৭০ জন ক্যাডেট এবং এ ইউনিটের ৩০টি কেন্দ্রে ১০০ জন ক্যাডেট শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্র খুঁজে দেওয়া, সুষ্ঠুভাবে লাইন ধরে প্রবেশ নিশ্চিত করা, যানজট নিরসন, হল ও ভবন চেনাতে সহযোগিতা এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে তারা।

খুলনা থেকে আসা পরীক্ষার্থী খালেদ বলেন, বিএনসিসির ক্যাডেটদের সহায়তায় খুব সহজেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছি এবং হলও খুঁজে পেয়েছি। ওনারা না থাকলে হয়তো বিপদে পড়তাম।

প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সফলভাবে ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন করেছি। তবে এবার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। কুবির নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় আমাদের শতাধিক ক্যাডেট দায়িত্ব পালন করেছে। আমাদের জন্য এটি গর্বের ও আনন্দের ব্যাপার।

বিএনসিসির এই দায়িত্বশীল ও সেবামূলক কার্যক্রম ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ