কুমিল্লার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী রেদোয়ান আহমেদ কলেজের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন কমিটিতে কলেজের প্রতিষ্ঠাতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের পুত্র সুলতান মঈন আহমেদ রবিনকে সভাপতি এবং কন্যা রেজোয়ানা আহমেদকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে ।
২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠনের পর, ১৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতা শাহজালাল মিঞা শিপন কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পান। তার নেতৃত্বে পরিচালিত ৬ মাসের মেয়াদে কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বহিষ্কারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৬ আগস্ট শিপন অধ্যক্ষের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ৭ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২৯ আগস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি গঠনের নির্দেশনা দেয়। এর প্রেক্ষিতে অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ১ সেপ্টেম্বর সুলতান।
এ পরিবর্তনের মাধ্যমে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রতিনিধি (চান্দিনা)।