কুমিল্লা | বঙ্গাব্দ
ad728
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ
0:00
0:00

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

ছবির ক্যাপশন:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। তাঁদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবি জানান। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ