কুমিল্লা | বঙ্গাব্দ
কুভিকের ম্যাথ এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার ও লাইব্রেরি সংস্কার
কুভিকের ম্যাথ এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার ও লাইব্রেরি সংস্কা...
0:00
0:00

কুভিকের ম্যাথ এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার ও লাইব্রেরি সংস্কার

ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ম্যাথ এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার ও লাইব্রেরি সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংস্কারের সমাপনী দিনে গণিত বিভাগের ২৯ ও ৩০তম ব্যাচের সদস্যরা অংশগ্রহণ করেন। 

ম্যাথ এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান রিদু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সুন্দর, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম। সেমিনার ও লাইব্রেরিকে শিক্ষার্থীদের গবেষণা ও একাডেমিক কার্যক্রমের আরও কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় এসোসিয়েশন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

গণিত বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, গণিত বিভাগের জন্য বিষয়টি প্রশংসনীয়। আশা করছি উদ্যোগটি শিক্ষার্থীদের লাইব্রেরি ও সেমিনারমুখী করবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ