কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ডিগ্রি শাখার ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন ছিল। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা পরস্পরের সাথে স্মৃতি ও অনুভূতি বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়। বরং এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান, মূল্যবোধ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। জীবনে সফল হতে হলে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ জীবনে তোমাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় আনন্দ ও অর্জন। তোমাদের সুন্দর, সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি।’
এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ, ডিগ্রী উন্নয়ন পরিষদের উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্র নাথ তরফদার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক আহাম্মদ এবং প্রভাষক ফরিদ আহমদ প্রমুখ।
ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি