কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে মেয়র সম্ভাব্য প্রার্থী সবুর ভূঞা, চাইছেন মানুষের দোয়া-ভালোবাসা
দেবিদ্বারে মেয়র সম্ভাব্য প্রার্থী সবুর ভূঞা, চাইছেন মানুষের ...
0:00
0:00

দেবিদ্বারে মেয়র সম্ভাব্য প্রার্থী সবুর ভূঞা, চাইছেন মানুষের দোয়া-ভালোবাসা

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আলহাজ্ব মো. ছায়েদুর রহমান ভূঞা সবুর। ইতোমধ্যে তিনি পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে জানা গেছে।

ছায়েদুর রহমান ভূঞা সবুর বলেন, ‘আপনাদের ভালোবাসা ও আস্থা আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। আমি কোনো বড় প্রতিশ্রুতি দিতে চাই না। শুধু মানুষের পাশে থেকে, মানুষের কথা শুনে এবং এলাকার কল্যাণে কাজ করার সুযোগ চাই। আগামীর এই পথচলায় আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের দোয়া থাকলে মানুষের জন্য কাজ করার সাহস আরও বেড়ে যাবে।’

ছায়েদুর রহমান ভূঞা সবুর বর্তমানে তিনি দেবিদ্বার পৌর বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ছায়েদুর রহমান সবুর দেবিদ্বার পৌরসভার ২ নং ওয়ার্ডের ভিংলাবাড়ি গ্রামের সম্ভ্রান্ত ভূঞা পরিবারের মরহুম আলহাজ্ব হাসান আহমদ ভূঞার চতুর্থ ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকায় পরিচিত দানবীর হিসেবে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেবিদ্বারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তিনি সহযোগিতা করে আসছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসচ্ছল মানুষের সহায়তায় ব্যক্তিগতভাবে অনুদান দেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা। এসব সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ‘দানবীর’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার বিষয়ে ছায়েদুর রহমান সবুর আরো বলেন, ‘দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় মানুষের সমর্থনকে গুরুত্ব দিয়েই তিনি আগামীর পথচলা নির্ধারণ করতে চান। একই সঙ্গে তিনি দেবিদ্বার পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ