কুমিল্লা | বঙ্গাব্দ
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি নির্বাচিত মনোহরগঞ্জের নূরুল আমিন
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি নির্বাচিত মনোহরগঞ্জের...
0:00
0:00

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি নির্বাচিত মনোহরগঞ্জের নূরুল আমিন

ছবির ক্যাপশন:

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৃতী সন্তান মো. নূরুল আমিন। তিনি উপজেলার সালেপুর গ্রামের বাসিন্দা।

২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণিবিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

নূরুল আমিন ১৯৬১-১৯৬৪ সালে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯৬৫-১৯৬৯ সালে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, ১৯৭০-১৯৭২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ১৯৭৩-১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করেন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) এবং ১৯৭৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

১৯৮০ সালে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে আঞ্চলিক মৎস্য পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় পাঁচ বছর পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসর-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন পরামর্শক হিসেবে কাজের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি নির্বাচিত হওয়ায় নূরুল আমিনকে তার নিজ এলাকার মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সমিতির সদস্যরা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ