কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে ফসলি জমির মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ গোপনের উদ্দেশ্যে ফসলি জমিতে পুঁতে রাখা হয়েছিল।
বরুড়া থানার বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, ঘটনাটির রহস্য উদ্ঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বরুড়া প্রতিনিধি