কুমিল্লা | বঙ্গাব্দ
হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ
হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ
0:00
0:00

হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ

ছবির ক্যাপশন:

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপকারভোগীদের জন্য বরাদ্দ চাল  অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চালগুলো আটক করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু উপকারভোগীদের না দিয়ে ২৫ কেজি ওজনের ৪০ বস্তা চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার ও ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. মোসলেম সরকারের এক সহযোগীকে আটক করেন। পরে স্থানীয় লোকজন ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 চালগুলো আটকের সময় উপস্থিত স্থানীয় নাসির উদ্দিনের ভাষ্য, আমরা সরকারি চাল সহ গাড়িটি আটকিয়ে  ডিলার মোসলেম সরকারের সহযোগী কে জিজ্ঞেস করলে তিনি বলেন চাউলের বস্তাগুলেো গৌরীপুর থেকে এনেছি, ড্রাইভার কে জিজ্ঞেস করলে তিনি বলেন দড়িচর থেকেই গাড়িতে উঠিয়েছেন দুলাল পুরের উদ্দেশ্যে এরপর আমাদের সন্দেহ হলে আমরা ফিড অফিসার ও পুলিশ কে বিষয়টি জানালে পুলিশ এসে আনুমানিক ১২ টার দিকে চাউলের বস্তাগুলো হোমনা থানায় নিয়ে যায়। নছিমন ড্রাইভার আরেকটি ভিডিওতে বলেছে দুলাল পুর বাজারে একটা দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই ভিডিও বক্তব্যটি রেকর্ড করতে পারি নাই।

এদিকে সরকারি চাল আটকের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি নিয়ে যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম (হিমেল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. মোসলেম সরকারকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরিদা আবেদীন বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। স্থানীয় জনগণ সরকারি চাল আটক করেছে। বিষয়টি দেখে হোমনা থানার পুলিশকেূ জানানো হয়। পুলিশ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আমি থানায় এসেছি মামলা করতে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, বুধবার রাতে স্থানীয় জনগণ ২৫ কেজির সরকারি ৪০ বস্তা চাল আটক করেন। ফুড অফিসার আমাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তবে চালগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় কারা জড়িত—তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ