কুমিল্লা | বঙ্গাব্দ
‘মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
‘মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে’—ইউএনও মুন্নী ...
0:00
0:00

‘মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে’—ইউএনও মুন্নী ইসলাম

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টি আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে ইউএনও মুন্নী ইসলাম বলেন, সুস্থ শরীর ও সুস্থ মন শিক্ষার্থীদের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, শরীরচর্চা করতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকতে হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক একটি মানুষের জীবন ধ্বংস করার পাশাপাশি তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তাই কোনোভাবেই মাদকের সঙ্গে জড়ানো যাবে না। নিজেদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং বন্ধুদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন করতে হবে।

বাল্যবিবাহের বিষয়ে নারী শিক্ষার্থীদের সতর্ক করে ইউএনও বলেন, বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা ও স্বপ্ন পূরণের পথে বড় বাধা। তোমাদের আগে লেখাপড়া শেষ করতে হবে, নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে প্রশাসনকে জানাতে হবে।

সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে ইউএনও মুন্নী ইসলাম বলেন, শুধু ভালো ফলাফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়; ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল লক্ষ্য। নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

এ সময় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূঁইয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ