কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ বুধবার বিকালে পেরিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে র্যালি শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান ফটকে গিয়ে মাদক বিরোধী সমাবেশে মিলিত হয়। কমিউনিটি পুলিশিং পেরিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু'র সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা পুলিশের এস.আই গনেশ চন্দ্র শীল, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইয়াছিন মজুমদার, বিএনপি নেতা আমিনুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, যুবদল নেতা মহসিন মিয়াজী।
মাদকবিরোধী র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কাজী ফয়সাল, এস.আই শহিদুল ইসলাম, এ.এস.আই অসীম, বিএনপি নেতা গোলাম ফারুক, মাওলানা দেলোয়ার হোসেন, আবুল হাশেম, মাস্টার মমিনুল ইসলাম, আবুল কালাম, রিপন মিয়া, পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহমেদ, যুবদল নেতা সাইফুদ্দিন ভূঁইয়া, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি রায়হান মজুমদার, যুবদল নেতা আমিনুল ইসলাম, খোকন, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।
এছাড়া, মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট প্রতিনিধি