কুমিল্লা | বঙ্গাব্দ
মা'দক বিরোধী র‍্যালি ও সমাবেশে বরুড়া থানা প্রশাসনের কঠোর হুঁ'শি'য়া'রি
মা'দক বিরোধী র‍্যালি ও সমাবেশে বরুড়া থানা প্রশাসনের কঠোর হু...
0:00
0:00

মা'দক বিরোধী র‍্যালি ও সমাবেশে বরুড়া থানা প্রশাসনের কঠোর হুঁ'শি'য়া'রি

ছবির ক্যাপশন:

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশকে বাঁচাও , মাদক ব্যবসা বন্ধ কর যুবসমাজ রক্ষা করো , মাদক মুক্ত জীবন সুস্থ দেহ সুন্দর মন এই শ্লোগানের আলোকে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  

রোববার (১৬ আগস্ট) বিকাল ৫ টায়  কুমিল্লার বরুড়া  উপজেলার আড্ডা ইউনিয়নে  বরুড়া থানার আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।  মাদক বিরোধী র‍্যালিটি আড্ডা উত্তর বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘটে । 

র‍্যালি শেষে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায়  বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন  - কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লাতে মোট ১৯৩ টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে  মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে । তারই অংশ হিসেবে  বরুড়া  উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভাতে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে  । আজ আড্ডা ইউনিয়ন থেকে শুরু । তিনি  বলেন -  আপনাদের সমাজে যারা মাদকসেবী আছে ও মাদক ব্যবসায়ী আছে  তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আদালতে  প্রেরণ করবো । আমরা পর্যায়ক্রমে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করবো। 

আমরা সতর্ক করে বলতে  চাই , যারা মাদক সেবী আছেন তারা মাদক থেকে ফিরে আসুন , নয়তো আগামী ১৮ তারিখ থেকে আমাদের সরাসরি অভিযান চলবে এবং আমরা আইনের কঠোরতার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।

এসময়  উপস্থিত ছিলেন- পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, আড্ডা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক   । মাদক বিরোধী সমাবেশের বক্তব্য  রাখেন - আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী , বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন বাদল , ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মনির হোসেন , বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান , সাংগঠনিক সম্পাদক কাজী শরীফ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য নাসির হোসেন , ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুল্লাহ মফু , ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিদার হোসেন , স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ও মাহবুব আলম।  

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন  ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  আপামর জনসাধারণ । 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ