কুমিল্লা | বঙ্গাব্দ
এখনও আসেনি গ্যাস, সংবাদ প্রকাশের পর লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা করলো হল প্রশাসন
এখনও আসেনি গ্যাস, সংবাদ প্রকাশের পর লাকড়ি দিয়ে রান্নার ব্যবস...
0:00
0:00

এখনও আসেনি গ্যাস, সংবাদ প্রকাশের পর লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা করলো হল প্রশাসন

ছবির ক্যাপশন:

গ্যাস সংকট না কাটলেও আজ শনিবার (১৫ আগস্ট) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে লাকড়ি দিয়ে রান্নার কাজ চালু রাখা হয়েছে। এতে টানা দুইদিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে শিক্ষার্থীদের ভাগান্তির সংবাদ প্রকাশ হয়। এরপরই নড়েচড়ে বসে নজরুল হল প্রশাসন।

জানা যায়, গত বুধবার থেকে শুক্রবার (১২-১৪ আগস্ট) পর্যন্ত জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে হলে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। বুধবার লাকড়ি দিয়ে রান্না চালানো গেলেও পরবর্তী দুইদিন লাকড়ি সংকটে তাও বন্ধ ছিল। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলেও মেস কমিটি লাকড়ির ব্যবস্থা করে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে।

নজরুল হলের বর্তমান মেস কমিটির উপদেষ্টা মো. মিজানুর রহমান জানান, গ্যাস এখনো না আসায় আজ লাকড়ি সংগ্রহ করে কোনোরকমে রান্নার ব্যবস্থা করা হয়েছে। তবে এভাবে দীর্ঘদিন চালানো কষ্টসাধ্য ও অতিরিক্ত ব্যায়ের ফলে মিলরেটে প্রভাব পড়তে পারে।

হলে অবস্থানরত শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, দুইদিন যাবত গ্যাস সংকটের কারণে হলের ডাইনিংয়ে খাবার হয় নাই। তার জন্য আমাদের বাহিরে গিয়ে খেতে হয়েছে তাও অনেক জায়গায় গ্যাস সংকটের কারণে  খাবার পাওয়া যায় না এবং অনেক সময় ও টাকা ব্যয় হয়ে যায় ।পরিশেষে  আজকে হলে খাবার হওয়ায় ভালোভাবে খেতে পারছি।

হলে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, লাকড়ি দিয়ে রান্না হওয়ায় আজ অন্তত হলে খাবার খেতে পেরেছেন তারা, তবে এই ব্যবস্থা কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিশেষ করে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা থাকা জরুরি বলে মন্তব্য করেন তারা।

নজরুল হলের তত্ত্বাবধায়ক প্রফেসর নূর মোহাম্মদ হারেছী বলেন, গ্যাস সংকট এখনো কাটেনি। তাই বিকল্প হিসেবে লাকড়ি দিয়েই রান্নার কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে আরও টেকসই বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ