কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামের বাগ, নিমুড়ী, আঙ্গুলখোড় গ্রামের নেতাকর্মীদের নিয়ে যুবদলের মতবিনিময় সভা রবিবার বিকালে আঙ্গুলখোড় মধ্যম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার। প্রধান বক্তা ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোবারক হোসেন।
বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশীদ, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল সদস্য সচিব ফারুক হোসেন কুতুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক পল্লি চিকিৎসক শাহজাহান।
এসময় আরও বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়াজী, ৫নং ওয়ার্ড যুবদল নেতা মানিক, সাইফুল ইসলাম, আব্দুল মন্নান, মাঈন উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন উন্নয়ন কমিটি সদস্য আব্দুল মতিন, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া, বাঙ্গড্ডা ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া, সাইফুল ইসলাম সুফল, সালেহ আহমদ বাবুল, কবির আহমেদ, কাফি নজরুল, যুবদল নেতা জসিম, স্বপন, ইমাম হোসেন, ইয়াছিন প্রমুখ।
নাঙ্গলকোট প্রতিনিধি