কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের 'পরিসংখ্যান সমিতি' ২০২৫–২৬ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বখতিয়ার হামীম এবং সাধারণ সম্পাদক তৌফিক হাসান রাহিম।
রবিবার (১৯ জুলাই) পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.আদীব সালমান চৌধুরীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে এ তথ্য জানা যায়।
এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লাহ রায়হান, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে অনিন্দিতা চক্রবর্তী, প্রচার সম্পাদক হিসেবে লিমন খান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে কেফায়েত উল্লাহ শুভ ও প্রকাশনা সম্পাদক হিসেবে তানভীর আলম অর্প মনোনীত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফারিয়া ইসলাম, মো. সাকেবুর রহমান, মো. জোবায়ের, তাসফিয়া শান্ত, নাজমুল আলম, সাদিয়া সারমিন আফরিন, মো. শাহজালাল, সোহেতা পারভেজ, মেহেনাজ আক্তার, মোহাম্মদ শাহেদ হাসান, নাফিসা বিনতে রশিদ এবং বিশ্বজিৎ বসাক আবির।
নবমনোনীত সহ-সভাপতি বখতিয়ার হামীম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি (ভিপি) পদে আমাকে মনোনীত করায় বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক মণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও তিনি নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সবার সর্বসম্মতিক্রমে আমার ওপর যে আস্থা ও গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, সততা ও নিষ্ঠার সাথে তার মর্যাদা রক্ষা করব। শিক্ষকদের সুচিন্তিত দিকনির্দেশনা ও সবাইকে সাথে নিয়ে আমরা পরিসংখ্যান বিভাগকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবো।
সাধারন সম্পাদক তৌফিক হাসান রাহিম বলেন, পরিসংখ্যান সমিতি আমাদের বিভাগের ছাত্র -ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের একটি স্হান। সকল শিক্ষার্থী ও আমাদের বিভাগীয় প্রধান ড. জে এম আদিব সালমান চৌধুরী ও ছাত্র উপদেষ্টা সাফায়েত হোসেন স্যারের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।
উল্লেখ্য, আগামী একবছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
কুবি প্রতিনিধি