কুমিল্লা | বঙ্গাব্দ
সড়কের মাঝেই যেন ‘মিনি পুকুর’, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা
সড়কের মাঝেই যেন ‘মিনি পুকুর’, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার...
0:00
0:00

সড়কের মাঝেই যেন ‘মিনি পুকুর’, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা মোড়ে অবস্থিত প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও জলাবদ্ধতায় বেহাল অবস্থায় রয়েছে।
 
সড়কটির বড় গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ‘মিনি পুকুর’। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও যানবাহনের চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তে পানিতে তলিয়ে যায়। ফলে গর্তের গভীরতা বোঝা যায় না, যার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বিদ্যালয় ও কলেজে আসা শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনেক সময় যানবাহন গর্তে পড়ে উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পথচারীদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

গাড়ি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কটির গর্তগুলো এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে দুর্ভোগ দিন দিন বাড়ছে।

স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ