কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
নাঙ্গলকোটে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
0:00
0:00

নাঙ্গলকোটে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ বাইসাইকেল হস্তান্তর করা হয়। বাইসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। নাঙ্গলকোট ‎উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৬টি ইউনিয়নে মোট ৩২টি বাইসাইকেল বিতরণ করা হয়। 
‎এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাইীনূর ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম মজুমদার, কাজী ফয়সাল প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ