কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে যুবকের মৃ'ত্যু
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে যুবকের মৃ'ত্যু
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে যুবকের মৃ'ত্যু

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. রমজান হোসেন (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১২টায় উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায় সড়কের একটি গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মৃত্যু হয়।

নিহত মো. রমজান হোসেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার তৃতীয় ছেলে।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা উত্তর মধ্যপাড়া বাইতুল নুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ