কুমিল্লা | বঙ্গাব্দ
বিআরটিসি বাসের চাকা ব্লা'স্ট হয়ে আহত কুবি শিক্ষার্থী
বিআরটিসি বাসের চাকা ব্লা'স্ট হয়ে আহত কুবি শিক্ষার্থী
0:00
0:00

বিআরটিসি বাসের চাকা ব্লা'স্ট হয়ে আহত কুবি শিক্ষার্থী

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত বিআরটিসি বাসের চাকা ব্লাস্ট হয়ে শিক্ষার্থী আহত ও অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (৬ জুলাই) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

পরিবহন সূত্রে জানা যায়, বাসটি বিশ্ববিদ্যালয় থেকে বেলা ১২ টায় শিক্ষার্থীদেরযে নিয়ে কান্দিরপাড়ের উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে। এটি ৩ নাম্বার বাস। যাত্রাপথে ফ্লাইওভারের নিচে চাকা ব্লাস্ট হওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী আহত ও আরেকজন নারী শিক্ষার্থী অচেতন হয়েছে। এখন তারা সুস্থ আছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভূঁইয়া জানান, অতিরিক্ত গরমে চাকা ব্লাস্ট হয়েছে। তাছাড়া ফ্লাইওভারের কাজ চলায় সড়কে নির্মাণসামগ্রীর ক্ষুদ্রাংশ ছড়িয়ে  রয়েছে।

তিনি আরও বলেন, চাকা ব্লাস হওয়ার শব্দে নারী শিক্ষার্থী অচেতন হয়েছিল এখন তিনি সুস্থ আছে এবং একটি ছেলের পায়ে চাকা ব্লাস্ট হওয়ায় গরম বাতাস লেগেছে। সেই ছেলেটি বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

বিআরটিসি কুমিল্লা ডিপো'র ম্যানেজার আব্দুল কাদের জিলানী বলেন, আমরা এটা শুনেছি। বাসটি খুব শীঘ্রই মেরামত করা হবে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেয়া বাসগুলোর ফিটনেস ভালো না থাকায় প্রায়ই দূর্ঘটনা ঘটে। এব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে এসেছি ছয় মাস হয়েছে। এর মধ্যে আজকেই প্রথম দূর্ঘটনা ঘটেছে। এখন নতুন বাস নেই। যদি সরকার বরাদ্দ দেয় তাহলে নতুন বাস বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করা যেতে পারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ