কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লার কোটবাড়িতে জমি নিয়ে বি'রোধে হা'ম'লা, আ'হ'ত ৩
কুমিল্লার কোটবাড়িতে জমি নিয়ে বি'রোধে হা'ম'লা, আ'হ'ত ৩
0:00
0:00

কুমিল্লার কোটবাড়িতে জমি নিয়ে বি'রোধে হা'ম'লা, আ'হ'ত ৩

ছবির ক্যাপশন:

কুমিল্লা নগরীর কোটবাড়ি এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন  কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতী এলাকার খন্দকার বাড়ির মো. সেলিম খন্দকার, মো. রফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা অধিকাংশ সময় প্রবাসে থাকায় প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ করা হয়, একপর্যায়ে প্রতিপক্ষ রাতের আঁধারে তাদের একটি ঘর ভেঙে ফেলে। শনিবার সকাল ৯টার দিকে ভাঙা ঘরটি পুনর্নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সেলিম খন্দকার ও রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে সাইফুল ইসলামও আহত হন।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শফিকুর রহমান খন্দকার, মাহবুবুর রহমান খন্দকার, সালমা বেগম, নার্গিস সুলতানা (হেপি) খন্দকার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ফারজানা ইয়াসমিন খন্দকারসহ অজ্ঞাত আরও ৩-৪ জন।

ঘটনার পর রফিকুল ইসলামের ছেলে বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ