কুমিল্লা | বঙ্গাব্দ

এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

  • প্রকাশের তারিখ : 18-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির এডভোকেট এ জে এম সালেহ উদ্দিন খন্দকারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা শনিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। 

নাঙ্গলকোট উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার ও পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের বড় ছেলে ব্যারিস্টার সাইম উদ্দিন খন্দকার, ছোট ছেলে ডাক্তার নূর উদ্দিন খন্দকার হাবিব, জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসেন, এনসিপি যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, নাঙ্গলকোট উপজেলা জামায়াত সাবেক আমির মাস্টার আব্দুল করিম, বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী,  সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজী, জামায়াত নেতা এ কে এম শাহ আলম প্রমুখ। 

অলোচনা সভা শেষে নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির এডভোকেট এ জে এম সালেহ উদ্দিন খন্দকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর  মাওলানা শাহ মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ