কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে এমপি প্রার্থীর বাড়িতে স'ন্ত্রা'সী হা'ম'লা ও লু'ট'পা'টের অভিযোগ

  • প্রকাশের তারিখ : 3-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামের এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকির বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
‎সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় সন্ত্রাসীরা বাড়িতে রক্ষিত ১২ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলায় নূরে আলম সিদ্দিকীর তিন ভাই ও পরিবারের সদস্য সহ ৫জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হামলার বিষয়ে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাই কাজি আবু নোমান বলেন, শুক্রবার  সন্ধার পর কাকৈরতলা বাজারে  আমার ও আমার ভাইদের উপর অতর্কিত হামলা করে আমাদের তিন ভাইকে গুরুতর আহত করে। পরবর্তীতে পারভেজের নেতৃত্বে মিছিল সহকারে আমাদের বাড়িতে এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমি ও আমাদের পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়। হামলায় অন্য আহতরা হলেন, কাজি মামুন, কাজি আবু জাফর, খোন্দকার বিল্লাল হোসেন।
‎হামলাকারীরা এ সময় আমাদের একটি মোটরসাইকেল, বাড়ির বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালা ভাঙচুর করে ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা আমাদের ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
‎ 
‎হামলায় নেতৃত্ব দেন বিএনপি ক‍্যাডার (সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপ) উপজেলার কাকৈরতলা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র পারভেজ, আব্দুল খালেকের পুত্র আমান উল্লাহ, মিজান, শিপন, সুদি মিজান, সুদি বাচ্চুর পুত্র সাইফুল, শাওন সহ একটি সন্ত্রাসী গ্রুপ।
‎নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ