কুমিল্লা | বঙ্গাব্দ

হোমনায় বিআরডিবি চেয়ারম্যান অপহরণ ও মারধর

  • প্রকাশের তারিখ : 4-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার হোমনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী চেয়ারম্যান মো. আক্তার হোসেন ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হোমনা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাকে জোরপূর্বক তুলে নিয়ে মারধরের কথা উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরি জানান, “এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।” এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ